editor
প্রকাশিত: 11:46 AM, February 27, 2023
ডিএসএস ডেস্ক :: দেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ বিমানের অবদান অনেক। ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবাসহ নানা ইভেন্টে সংস্থাটি অংশগ্রহণ করে আসছে। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিয়েছেন বাংলাদেশ বিমানের কর্মকর্তারা।
কাতারে বসবাসরত প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষে নিয়মিত এই প্রতিযোগীতার আয়োজন করে বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি, কাতার (BBSQ)। এরই ধারাবাহিকতায় ২৩ ও ২৪ ফেব্রুয়ারি কাতারের আল-মামুরার ক্যামব্রিজ বয়েজ স্কুলের ইনডোরে এবারের আসর অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী এই আয়োজনের প্রতিপাদ্য ছিল- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং কাতারের জাতীয় ক্রীড়া দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩।
প্রতিযোগিতায় ৬টি বিভাগে মোট ৭৮টি দল অংশগ্রহণ করেন। বিভাগগুলো হল- বাংলাদেশ বিমানপুরুষ দ্বৈত এ, বি, সি, পুরুষ একক উন্মুক্ত ও বালক (অনুর্দ্ধ ১৭ বছর) এবং বয়স্ক (৪০+)। পুরুষ এককের উন্মুক্ত বিভাগে শাহান চ্যাম্পিয়ন এবং রানার-আপ হন শাহাদাৎ। পুরুষ দ্বৈত এ বিভাগে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ বিমানের জুটি শামিম ও কৌশিক এবং রানার-আপ হন নাজিম ও রিপন জুটি। পুরুষ দ্বৈত বি বিভাগে চ্যাম্পিয়ন হন নাঈম ও ফয়েজ জুটি এবং রানার-আপ হন আমিনুল হক চৌধুরী ও শাকিফ জুটি। পুরুষ দ্বৈত সি বিভাগে চ্যাম্পিয়ন হন ইকবাল ও সম্রাট জুটি এবং রানার-আপ হন নুরুল ও নিজাম জুটি। বালক অনুর্ধ ১৭ বয়সের বিভাগে চ্যাম্পিয়ন হন সিয়াম ও রাহাত জুটি এবং রানার-আপ হন ফারহান ও রোহিবুল জুটি। বয়স্ক (৪০+) বিভাগে চ্যাম্পিয়ন হন সিনহা ও রেফাজ জুটি এবং রানার-আপ হন রাশেদ ও জাবেদ জুটি। প্রতিযোগিতায় ট্রফির পাশাপাশি ছিল ১০ হাজার কাতারি রিয়ালের প্রাইজ মানি।
কাতার দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য মতিন পাটোয়ারী, হাসানুল ইমাম, শাহজাহান সাজু এবং ইয়াসিন মিঁয়া। খেলা পরিচালনায় ছিলেন নাজিমুল ইসলাম, ওবায়েদুর রহমান, রহমতউল্লাহ ফারিয়াজ, ইঞ্জিনিয়ার বশির আহমেদ, কায়সার আহমেদ, ইমাম হোসেন খান, বাধন মিল্লাত ও স্বপনীল। তাফসীর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন আশফাকউদ্দীন মামুন।
পরে কাতারে বসবাসরত বাংলাদেশিদের প্রতি বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি’র প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের আহবান জানান, ‘কাজের ফাঁকে সুস্বাস্থ্যের জন্য নিয়মিত খেলাধুলা করুন এবং বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হয় এরূপ কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখুন’।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,