editor
প্রকাশিত: 2:26 PM, February 28, 2023
ডিএসএস ডেস্ক :: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা থেকেই উড়ে এসেছিল ৩৫ হাজারেরও বেশি সমর্থক। এছাড়া সাড়া বিশ্বের নানা প্রান্তের সমর্থকরাও জড়ো হয়েছিলেন লিওনেল মেসিদের সমর্থনে। কাতার যেন তৈরি হয়েছিল আর্জেন্টিনায়। গ্যালারি থেকে দর্শকদের এমন সমর্থন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সাহস জুগিয়েছে মেসিদের। এবার সেই আর্জেন্টাইন সমর্থকরাই ফিফার বর্ষ সেরা সমর্থকের পুরস্কার পেয়েছেন।
গত সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ফ্যানের পুরস্কার তুলে দেওয়া হয় আর্জেন্টাইন সমর্থকদের হাতে। পুরস্কার সংগ্রহের জন্য এদিন উপস্থিত হয়েছিলেন কার্লোস পাসকুয়াল। যিনি আর্জেন্টিনায় এল তুলা নামে বেশি পরিচিত, দেশের অন্যতম বিখ্যাত ভক্ত এবং ১৩টি বিশ্বকাপ মাঠে থেকে দেখেছেন।
তিনি বলেন, ‘একজন ফুটবল অনুরাগী হিসেবে, এই আর্জেন্টিনা দেখে আমি যে তৃপ্তি পেয়েছি তার আপনি মূল্য দিতে পারবেন না। আমি বলতে পারি যে আমরা যে তিনটি বিশ্বকাপ জিতেছি তার সবকটিতেই আমি সেখানে ছিলাম।’
‘আমি সব জায়গায় ভক্তদের আমার শুভেচ্ছা পাঠাতে চাই। ফুটবল যে আবেগ তৈরি করে তা আশ্চর্যজনক। আমি শুধু একজন আর্জেন্টাইন নয়, হাজার হাজার সমর্থকদের প্রতিনিধিত্ব করছি যারা আমাদের প্রিয় দলকে নিয়ে উল্লাস করতে গিয়েছিল, এবং আরও লক্ষ লক্ষ যারা ঘরে ফিরে আমাদের বিজয় উদযাপন করছিল,’ যোগ করেন পাসকুয়াল।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,