editor
প্রকাশিত: 11:16 AM, March 2, 2023
ডিএসএস ডেস্ক :: রাজধানীর যাত্রাবাড়ীতে শ্যামলী পরিবহনের বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে জাহিদুল ইসলাম (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
জানা গেছে, নিহত জাহিদুল ইসলামের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে। জাহিদুল পেশায় রং মিস্ত্রি ছিলেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিম ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব-১৪-৬৫৩৯) একটি কাভার্ড ভ্যানকে (চট্টগ্রাম মেট্রো-ট-১২-০১৪৪) পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি উল্টে জাহিদুল ইসলাম নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন।
তিনি বলেন, ফায়ার সার্ভিস এসে কাভার্ড ভ্যান সরিয়ে তার মরদেহ উদ্ধার করে। বাস ও কাভার্ড ভ্যান পুলিশের হেফাজতে আছে। মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের