editor

প্রকাশিত: 11:30 AM, March 2, 2023

তিন মেগা প্রকল্পের দুর্নীতি তদন্তে দুদক

তিন মেগা প্রকল্পের দুর্নীতি তদন্তে দুদক

ডিএসএস ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোনো ৩ মেগা প্রকল্পসহ একটি বড় কাজের অনিয়ম-দুর্নীতির তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রকল্পগুলো ২০১২-১৩ অর্থবছরে বাস্তবায়ন করা হয়েছিল। এগুলো হচ্ছে শাহজালালের ড্যানিশ, ভিভিআইপি কমপ্লেক্স ও রানওয়ে প্রকল্প। এছাড়া সিভিল এভিয়েশনের ম্যানেজার ভবনের সামনের খালি জায়গা কার্পেটিং-সংক্রান্ত একটি কাজ রয়েছে এই তালিকায়।

অভিযোগ উঠেছে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কতিপয় কর্মকর্তা-কর্মচারী ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুস বাণিজ্য করেছেন। বেবিচক চেয়ারম্যানকে দেওয়া দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য পাওয়া গেছে। ২৭ ফেব্রুয়ারি চিঠিটি দুদক থেকে বেবিচকে পাঠানো হয়।

আরও জানা যায়, তদন্তের স্বার্থে বেবিচক চেয়ারম্যানের কাছে প্রকল্পগুলোর যাবতীয় ফাইল চেয়েছে দুদক। এর মধ্যে রয়েছে প্রকল্পের ডিপিপি, বাজার দর মূল্যায়ন কমিটির প্রতিবেদন, পত্রিকায় প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তি, টেন্ডার ওপেনিং কমিটি ও বাছাই কমিটির তালিকা এবং তাদের প্রতিবেদন, দরপত্র মূল্যায়ন কমিটির প্রতিবেদন, কার্যাদেশ, কাজের বিল-ভাউচার, প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি, প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন, চুক্তিমূল্যসহ যাবতীয় রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি।

এছাড়া এসব প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা, পদবি, ঠিকানা, মোবাইল নম্বর, কর্মকাল ও দায়দায়িত্বের বিবরণ ছক আকারে দেওয়ার জন্য দুদকের চিঠিতে বলা হয়।

দুদক সূত্র জানায়, ডেনমার্কের সাহায্যদাতা সংস্থা ডানিডার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আপগ্রেডেশন প্রকল্পটি বাস্তবায়নের সময় ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। এ সংক্রান্ত বেশকিছু তথ্যপ্রমাণ তাদের কাছে আছে।

খোদ ডানিডার এক তদন্তেও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। যে কারণে ডানিডা ওই সময় বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দ না করার জন্যও বলেছিল।

জানা যায়, বেবিচকের একটি সিন্ডিকেট ওই সময় প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করে। একপর্যায়ে সময় নষ্ট হওয়ায় প্রকল্প ব্যয় বেড়ে যায় ২০০ কোটি টাকার বেশি। যে টাকা দেওয়ার জন্য তারা ডানিডাকে চাপও দিয়েছিল।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়কে দেওয়া ডানিডার ওই চিঠিতে বলা হয়েছিল, সিভিল এভিয়েশনের একটি সিন্ডিকেট প্রকল্পের সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে সর্বোচ্চ দরদাতাকে কাজ দেওয়ার সুপারিশ করে।

দাতা সংস্থা ও পরামর্শক প্রতিষ্ঠান বিষয়টিতে আপত্তি জানালেও সিন্ডিকেট সেসময় কর্ণপাত করেনি। দাতা সংস্থা বিষয়টি তদন্ত করে দেখতে পায় প্রকল্পের জন্য দুবার দরপত্র আহ্বান করা হয়। প্রথমবারের দরপত্রে ২৬২ কোটি টাকার প্রস্তাব পাওয়া গেলেও অদৃশ্য কারণে তা বাতিল করা হয়।

প্রায় ১ বছর পর দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করা হলে একই কাজে ৫৪০ কোটি টাকার প্রস্তাব পাওয়া যায়। এছাড়া দ্বিতীয়বারের দরপত্রে প্রথম ও দ্বিতীয় সর্বনিম্ন দরের মধ্যে ১৫ কোটি টাকার ব্যবধান পাওয়া যায়।

কিন্তু এরপরও সিন্ডিকেট সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার জন্য সুপারিশ করে। এ নিয়ে দাতা সংস্থা ও বেবিচকের টানাপোড়েনের কারণে ১০ বছরের বেশি সময় ঝুলে ছিল প্রকল্পটি।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, প্রতিবছরই প্রকল্পটি বাস্তবায়নের জন্য টাকা বরাদ্দ রাখা হয়। কিন্তু বছর শেষে দেখা যায় টাকা শেষ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এমনকি ২০১০-১১ অর্থবছরের বৈদেশিক সাহায্য হিসাবে পাওয়া অর্থের প্রায় পুরোটাই ফেরত দিতে হয়েছিল। পরে মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের