editor
প্রকাশিত: 3:10 PM, March 2, 2023
ডিএসএস ডেস্ক :: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষ হওয়ার পরই দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দল। ৮ বছর পর জাতীয় দলে জায়গা হয়েছে রনি তালুকদারের, ফিরেছেন শামীম পাটোয়ারীও। এর বাইরে নতুন তিন মুখকেও ডাকা হয়েছে দলে।
সর্বশেষ বিপিএলে পারফর্ম করে স্কোয়াডে সুযোগ হয়েছে তানভীর আহমেদ, তৌহিদ হৃদয় ও রেজাউর রহমান রাজার। এই দল নির্বাচনের ব্যাখ্যা বৃহস্পতিবার দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানান, এক বছরের পরিকল্পনা নিয়ে এগোবে টি-টোয়েন্টি দল।
নান্নু বলেছেন, ‘বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি। আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি যে আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে এগোবো। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা। ’
বিশ্বকাপের পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। এই দলে এসেছে পাঁচ পরিবর্তন। প্রধান নির্বাচক জানিয়েছেন, ফিটনেসকে বেশ গুরুত্ব দিয়েই দল সাজিয়েছেন তারা।
তিনি বলেছেন, ‘ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। যে বয়স কোন বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ’
‘অনেক কিছুর ব্যাপারেই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে। ’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,