editor
প্রকাশিত: 12:14 PM, March 4, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার উপজেলার বিয়ালিবাজারের কায়েস্তগ্রামে সাবেক বিচারপতি জে এন দেবের বাড়ির খড় রাখার ঘর আগুনে পুড়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত নিয়ে দেখা দিয়েছে রহস্য।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়েই ছুটে আসি। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, বাড়ির একটি খড়ের ঘরে আগুন লাগে। পাশের শেডে বিভিন্ন জাতের গবাদি পশু ছিল। তবে এগুলোর কোন ক্ষতি হয় নি।
এদিকে, আগুনের সূত্রপাত নিয়ে প্রশ্ন ওঠছে। কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ আগুন লাগাতে পারে। কারণ ঘটনাস্থলে আগুন লাগতে পারে এমন কিছু নেই, এমনকি বৈদ্যুতিক সংযোগও নেই।’
প্রসঙ্গত, এর আগে গত রোববার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে ৮টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে