editor
প্রকাশিত: 11:14 AM, March 9, 2023
ডিএসএস ডেস্ক :: শিল্পকলা একাডেমির উদ্যোগে খুলনা জেলার ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক পাঁচ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ১৫ জন শিল্পীর আঁকা ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে।
বুধবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ প্রতিষ্ঠানের কার্যক্রম এখন ৬৪ জেলা থেকে ৪৯১টি উপজেলায় সম্প্রসারিত হচ্ছে। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। সুস্থ সংস্কৃতি চর্চা করার জন্যই শিল্পকলা একাডেমি।
খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িকে কেন্দ্রে করে একটি কালচারাল সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান মহাপরিচালক।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ সাদী ভূঁইয়া এবং ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন ও চারুকলা স্কুলের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রকিব হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা।
বুধবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ চিত্রকর্ম প্রদর্শনী প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের