editor
প্রকাশিত: 2:45 PM, March 12, 2023
ডিএসএস ডেস্ক :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে উপাচার্যকে অবরুদ্ধ করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাবি প্রশাসনের গাফিলতি ও পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের গুলিবিদ্ধের অভিযোগ তুলে এর আগে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। বিক্ষোভও করেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার আলাপ-আলোচনার জন্য বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাবাস বাংলাদেশ মাঠে আসার আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিনোদনপুর গেটে গিয়ে সবাইকে নিয়ে আলোচনায় বসতে বলেন।
এতে উপাচার্য রাজি না হলে তাকে ভেতরে রেখে শিক্ষার্থীরা চারদিক থেকে আটকে ধরেন। বর্তমানে সেখানে রাবি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে উপাচার্যকে বের করে আলোচনায় বসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উত্তপ্ত করে তুলেছেন ক্যাম্পাস।
তুচ্ছ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১১ মার্চ) বগুড়া থেকে বাসে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। বিনোদপুরে নামার সময় বাসভাড়া নিয়ে হেলপারের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত ঘটে।
এতে রাবি শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে ৮৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রাবি শিক্ষার্থী রাকিব আইসিইউতে চিকিৎসাধীন। রাবি ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের