editor

প্রকাশিত: 5:21 PM, March 13, 2023

প্রশাসন যথাযথ ব্যবস্থা নিলে দু’জন মানুষের প্রাণহানি হতো না: মির্জা ফখরুল

প্রশাসন যথাযথ ব্যবস্থা নিলে দু’জন মানুষের প্রাণহানি হতো না: মির্জা ফখরুল

ডিএসএস ডেস্ক :: পঞ্চগড় জেলায় আহমদিয়া (কাদিয়ানী) সম্প্রদায়ের ঘটনাটি পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবন চত্বরে আয়োজিত ঠাকুরগাঁও জেলা বিএনপি’র বর্ধিত সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এর আগেও পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের কর্মসূচি ঘিরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারপরও তাদের কর্মসূচিতে প্রশাসন অনুমতি দিয়েছে। যেহেতু অনুমতি দিয়েছে তাহলে নিরাপত্তা ব্যবস্থা করা হলো না কেন? বিএনপির কর্মসূচিতে তো পুলিশ দিয়ে বেষ্টনি তৈরি করে ফেলেন, তাহলে পঞ্চগড়ে কেন করা হলো না? প্রশাসন যথাযথ ব্যবস্থা নিলে দু’জন মানুষের প্রাণহানি হতো না। এতে প্রমাণিত হয় এই ঘটনা পরিকল্পিত।

তিনি বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে রেলমন্ত্রী নুরুল ইসলাম গিয়েছিলেন, সেখানে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন তাকে বলেছে যে আপনার আশেপাশে অনেকেই আছেন যারা এ ঘটনার সাথে জড়িত। কিন্তু রেলমন্ত্রী তাদের কথা আমলে না নিয়ে একতরফাভাবে বিএনপির ওপর দোষ চাপিয়ে বক্তব্য দিয়েছেন। যদিও দেশের মানুষ আর তাদের কথা বিশ্বাস করেন না।

বিএনপি মহাসচিব বলেন, ঘটনার পর মেজর হাফিজের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেছেন, তারা বিএনপি প্রতিনিধি দলকে জানিয়েছে, ঘটনার দুই-এক দিন আগে থেকে ওই এলাকায় খুঁজে খুঁজে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়ির সামনে কোথাও লাল পতাকা কোথাও সাদা পতাকা লাগিয়ে চিহ্নিত করা হয়েছে। পরে সেসব বাড়িতে হামলা অগ্নিসংযোগ করা হয়েছে। এতেই প্রমাণিত হয় পঞ্চগড়ের এ ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে, যা বিএনপির প্রতিনিধি দলের প্রতিবেদনে উঠে এসেছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া (কাদিয়ানী) সম্প্রদানের সালানা জলসা বন্ধ ও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভের ডাক দেয় খতমে নবুয়ত পরিষদ। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে কাদিয়ানী, কাদিয়ানী বিরোধী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং প্রাণহানির ঘটনা ঘটে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের