editor
প্রকাশিত: 7:50 PM, March 22, 2023
ডিএসএস ডেস্ক :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘স্কুলে থাকাকালীন আমরাও অনেক দুষ্টুমি করেছি। আমাদের শিক্ষকরা বেত দিয়ে পিটিয়েছিলেন। একটা বেত ভেঙে গেলে আরেকটা বেত ভেঙেছেন। সে সময় শিক্ষকরা শাসন করেছেন বিধায় মানুষ হতে পেরেছি।
বুধবার (২২ মার্চ) দুপুরে রংপুর নগরীর রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী মাধ্যমিকের ছাত্র থাকাকালীন রবার্টসনগঞ্জ উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বুধবার নিজ স্কুলে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসে স্মৃতিচারণ করেন ছাত্রজীবনের।
প্রতিমন্ত্রী বলেন, স্কুলে পড়াশোনাকালে দুষ্টুমির কারণে শিক্ষকরা আমাদের বেত দিয়ে পিটিয়েছেন। যদি না পেটাতেন তাহলে আমরা মানুষ হতাম না। শিক্ষকদের বেতের আঘাতে তখন কষ্ট লাগলেও এখন মনে হয় সেই বেতের আঘাত আশীর্বাদ হয়ে এসেছে। ’
তিনি বলেন, ‘রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যখন ছাত্র ছিলাম তখন দেশে উত্তাল সময় অতিক্রম করছে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আমিসহ আমাদের স্কুলের অনেক বন্ধুরা মিলে সারাদিন মিছিল মিটিং করে পার করেছি। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর হয়ে মিছিল মিটিং করেছি। সে সময়ের স্মৃতিগুলো এখনও মনে পড়ে। ’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সিদ্ধান্ত সামাজিক নিরাপত্তার অন্যতম সিদ্ধান্ত। আশ্রয়হীনরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এখন স্বাবলম্বী হয়ে উঠেছে। ’
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের