editor
প্রকাশিত: 1:52 PM, December 20, 2022
ডেইলি সিলেটের সময় ডেস্ক :: গাঁজা উদ্ধারের মামলায় দুই আসামি দোষ স্বীকার করায় সাজার পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দুটি এতিমখানায় দুজন এতিমকে বাংলা অনুবাদসহ দুটি কোরআন শরিফ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুই আসামি হলেন মোহাম্মদ হোসেন ও আবদুর রহিম।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে আগের কোনো মামলা নেই। সাধারণত এসব মামলায় এক বছরের সাজা হয়ে থাকে। আসামিদের সংশোধনের জন্য শর্তসাপেক্ষ আদালত সাজার পরিবর্তে এ নির্দেশ দেন। প্রবেশন কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকবেন আসামিরা।
গত ২২ মে নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন ও আবদুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তদন্ত শেষে গত ২৯ জুন অভিযোগপত্র দেয় বন্দর থানা–পুলিশ। সোমবার এই মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর দিন ধার্য ছিল। শুনানিতে আসামিরা নিজেদের দোষ স্বীকার করেন।
ডেইলি সিলেটের সময়/ ২০ ডিসেম্বর ২০২২/ এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের