editor
প্রকাশিত: 12:01 PM, March 25, 2023
ডিএসএস ডেস্ক :: বিশ্বকাপের ফর্মটাই যেন জাতীয় দলে নিয়ে এলেন কিলিয়ান এমবাপ্পে, নেতৃত্বও বাধা হয়নি তার ছন্দে। সামনে থেকেই নেতৃত্ব দিয়ে জেতালেন দলকে; নিজে করেছেন জোড়া গোল, করিয়েছেনও একটি। তার এমন পারফর্মেন্সে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স- জয়টা ৪-০ গোলে।
ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটের মাথাতেই গোল উৎসবে মাতে বিশ্বকাপের রানার্সআপ দলটি। গোল করেন গ্রিজমান। এমবাপ্পের মাপা পাস থেকে বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে তা জালে জড়ান আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড এমবাপ্পে। দলকে এগিয়ে দেন ১-০ গোলে।
দ্বিতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়নি ফ্রান্সকে, এবার ফরাসিদের এগিয়ে দেন দায়ত উপমেকানো। অষ্টম মিনিটে গ্রিজমানের নেয়া শট নেদারল্যান্ডসের গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে ফিরতি শটে তা জালে জড়ান উপমেকানো।
অধিনায়ক হিসেবে প্রথম গোল পেতে এমবাপ্পেকে অপেক্ষা করতে হয় ২১ মিনিট। বক্সের ফাঁকায় বল পেয়ে ভুল করেননি ফরাসর কাপ্তান, ঠাণ্ডা মাথার প্লেসিং শটে স্কোরলাইন ৩-০ করেন তিনি। ৩৬তম মিনিটে ব্যবধান বাড়তে পারত আরো, তবে ইব্রাহিমা কোনাতের হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।
বেশির ভাগ সময় বল দখলে রেখে পাল্টা আক্রমণে উঠছিল সফরকারীরাও, কিন্তু সুবিধা করতে পারছিল না। বিশেষ করে দ্বিতীয়ার্ধে টানা আক্রমণ চালিয়েও ফ্রান্সের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি ডাচরা। উল্টো ৭৮তম মিনিটে গোল খেতে খেতে বেঁচে যায় নেদারল্যান্ডস, সহন সুযোগ মিস করেন এমবাপ্পে।
তবে প্রায়শ্চিত্ত করতে ভুলেননি এমবাপ্পে, এর ১০ মিনিট পরই কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফরাসি অধিনায়ক। বল পায়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই গোলে করিম বেনজেমাকে ছাপিয়ে ফ্রান্সের পঞ্চম সর্বোচ্চ গোল সংগ্রাহক বনে গেছেন তিনি, গোল সংখ্যা ৩৮।
শেষদিকে ব্যবধান কমানোর সুযোগ পায় নেদারল্যান্ডস, যোগ করা সময়ে উপেমেকানোর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেননি মেমফিস ডিপাই। তার শট ঠেকিয়ে দেন ফ্রান্সের নতুন গোলরক্ষক মাইক মিয়াঁ। ফলে শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,