editor
প্রকাশিত: 2:09 PM, March 25, 2023
ডিএসএস ডেস্ক :: তিন কর্মদিবসে পতন আর দুই কর্মদিবস উত্থানের মধ্য দিয়ে মার্চ মাসের আরও একটি সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে রয়েছে।
অপরদিকে যেসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বাড়ার বিপরীতে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় কমেছে সূচক এবং লেনদেনও।
এর ফলে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর বিনিয়োগকারীদের বাজার মূলধন (পুঁজি) কমেছে ৪৮৩ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬০৭ টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে। প্রায় একই চিত্র দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
রোববার (১৯ মার্চ) সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ৮৯৪ কোটি ৬৭ লাখ ৪ হাজার ১৬ টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার ২৩ মার্চ লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬১ হাজার ৪১০ কোটি ৯৩ লাখ ২১ হাজার ৪০৯ টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি কমেছে ৪৮৩ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬০৭ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬৯৬ কোটি ৯২ লাখ ৩ হাজার ৭৪ টাকা।
গেল সপ্তাহে মোট ৫ কর্মদিবসে লেনদেন হয়েছে। এসময়ে ডিএসইতে মোট ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৩টির, আর অপরিবর্তিত ছিল ২৬১টির। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৫টির, কমেছিল ১৪১টির, আর অপরিবর্তিত ছিল ২২২টি কোম্পানির শেয়ারের দাম।
ফ্লোর প্রাইসের কারণে অধিকাংশ কোম্পানির শেয়ার লেনদেন হয়নি। এ কারণে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৬ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৩ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে দশমিক ৭৪ পয়েন্ট কমে ২ হাজার ২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৬২ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭২৯ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ ২৭ হাজার ৯৪০ টাকা। অর্থাৎ ৭৭৮ কোটি ৬ লাখ ৯৪ হাজার ২১১ টাকা লেনদেন কমেছে, শতাংশের হিসাবে ৩০ দশমিক ৬৩ শতাংশ কমেছে।
গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয়েছে রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির শেয়ার, ইস্টার্ন হাউজিং, শাইনপুকুর সিরামিক, আরডি ফুড লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেনে ছিল একই চিত্র। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ২২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৬৪ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৩১৮ টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এস এ
5 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
5 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
6 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 6 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
8 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
2 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
5 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
1 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা