editor
প্রকাশিত: 10:29 AM, March 26, 2023
ডিএসএস ডেস্ক :: ২৫ মার্চ গণহত্যা দিবসকে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভের জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, মার্চের প্রতিটি দিনই আমরা গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ। ২৫ মার্চ কালো রাতকে গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। বাংলাদেশের এই গণহত্যার ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল।
সেদিন রাতেই ১২টা এক মিনিটে বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি আসলো আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে ২৬ মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।
মন্ত্রী বলেন, সারা বিশ্বের কাছে গণহত্যা দিবস পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। একইসঙ্গে বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন, হত্যা করেছিলেন তাদের আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি।
বঙ্গবন্ধুর খুনিদের কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকেও ফিরিয়ে আনার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছি। আমরা চেষ্টা করছি অচিরেই তাদেরকে নিয়ে আসার জন্য এবং তাদের ফাঁসির রায় কার্যকর করার জন্য।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের