editor

প্রকাশিত: 11:21 AM, March 28, 2023

সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য আবু হেনা আর নেই

সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য আবু হেনা আর নেই

ডিএসএস ডেস্ক :: পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য (এমপিএ) বীর মুক্তিযোদ্ধা ডা. কে বি এম আবু হেনা আর নেই।

সোমবার (২৭ মার্চ) দুপুরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকাস্থ মিরপুর আল হেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. কে বি এম আবু হেনা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন এ তথ্য নিশ্চিত করে জানান, তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১টায় বেলকুচির আলহাজ্ব সিদ্দিক হাইস্কুল মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ নেওয়া হবে ঢাকায়। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়া খারুয়া গ্রামের বাসিন্দা ডা. কে বি এম আবু হেনা ছিলেন ৭১ এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্তা নিয়ে গোপনে ভারতে যান এবং ভারত সরকারের কাছে থেকে বার্তা নিয়ে এসে বঙ্গবন্ধুকে জানান। পরবর্তীতে ২৫ মার্চ হানাদার বাহিনীর অপারেশান সার্চলাইট ক্রাকডাউনের পর পথ প্রদর্শক হয়ে ক্যাপ্টেন মনসুর আলী, এইচ এম কামরুজ্জামান, তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ, যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনিকে সাথে নিয়ে বিভিন্ন পথ ঘুরে সিরাজগঞ্জ-বগুড়া হয়ে ভারতে পৌঁছান।

ডা. হেনা ১৯৭১ সালের ১৭ এপ্রিল, মেহেরপুর বৈদ্যনাথ তলার আম্রকাননে মুজিবনগর সরকার গঠনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বেলকুচি-কামারখন্দ আসন থেকে প্রাদেশিক পরিষদের (এমপিএ) সদস্য নির্বাচিত হন। তার ছোট ভাই মহিউদ্দিন আলমগীর ১৯৭১ সালের ২৩ মার্চ সিরাজগঞ্জ কলেজ মাঠে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের