editor
প্রকাশিত: 11:28 AM, April 3, 2023
ডিএসএস ডেস্ক :: মন্দাবাজারে আরও এক বিমা কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হয়েছে। আজ সোমবার (৩ এপ্রিল) সকালে শুরু হয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও আবেদন। চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে আইপিওর মাধ্যমে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা।
গত ২৫ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩তম সভায় কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ছেড়ে এ টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।
পুঁজিবাজারের টাকা দিয়ে সরকারি ট্রেজারি বন্ড ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এর ফলে পুঁজিবাজারে বিমা খাতের কোম্পানি তালিকাভুক্ত হতে যাচ্ছে ৫৭টি।
কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন অ্যাকচুরিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী মোট উদ্বৃত্ত অর্থ ৭৩ লাখ ২০ হাজার টাকা। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
এস এ
5 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
8 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
7 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 1 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
5 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
5 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
7 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
4 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা