editor
প্রকাশিত: 12:24 PM, April 3, 2023
ডিএসএস ডেস্ক :: একাত্তরে গণহত্যার তথ্য সংগ্রহ করতে গিয়ে পাক হানাদারের ধাতব টুপির সন্ধান পাওয়া গেছে। স্বাধীনতার ৫২ বছর পর পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যবহৃত একটি টুপি মিলেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
উপজেলার সুরমা চা বাগানের বাসিন্দা ও মুক্তিযুদ্ধের সংগঠক নন্দলাল মুণ্ডার বাড়িতে এটি পাওয়া যায়। শনিবার (১ এপ্রিল) শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সেখান থেকে টুপিটি সংগ্রহ করেন।
ওই শিক্ষক গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের হয়ে ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুনের তত্ত্বাবধানে জরিপ কাজ করছেন। একাত্তরে গণহত্যার তথ্য সংগ্রহ করতে গিয়ে এই ধাতব টুপির সন্ধান পান।
আব্দুল্লাহ আল মামুন জানান, মুক্তিযুদ্ধকালীন নন্দলাল মুন্ডাসহ মুক্তিবাহিনীর একটি দল সাতছড়ি বনাঞ্চলে পাক বাহিনীর দুটি ট্রাক থেকে অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে আনেন। পরে অস্ত্রগোলাবারুদ জমা দিলেও নন্দলাল মুণ্ডা স্মৃতিচিহ্ন হিসেবে টুপিটি রেখে দিয়েছিলেন।
নন্দলাল মুণ্ডা বলেন, স্বাধীনতা সংগ্রামের পর ৫২ বছর ধরে এই স্মৃতিটি আমার ঘরে ছিল। এটিকে জাদুঘরে হস্তান্তর করতে পেরে আমি আনন্দিত। পরবর্তীত প্রজন্ম এই টুপিটি দেখলে একাত্তরে আমাদের ত্যাগ-তিতীক্ষার কথা মনে করবে।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির