editor
প্রকাশিত: 12:25 PM, April 4, 2023
ডিএসএস ডেস্ক :: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যানজট ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী এলাকায়। বন্ধ হয়ে গেছে বঙ্গবাজার-গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষাভবন অভিমুখী সড়ক। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী মানুষ।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজার ও পার্শ্ববর্তী এলাকায় এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ফুলবাড়িয়া এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারে উৎসবমুখর মানুষের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। যানজট ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী হাইকোর্ট মোড়, মৎস্যভবন, পল্টন, গুলিস্তান মোড় পর্যন্ত। এসব রুটে চলাচলকারী ঠিকানা পরিবহন, মৌমিতা পরিবহনসহ একাধিক পরিবহন রুট পরিবর্তন করে চলাচল করছে। সড়কে সচিবালয়গামী প্রাইভেটকারের আধিক্য দেখা গেছে। অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসা অ্যাম্বুলেন্সগুলো গুলিস্তান দিয়ে হাইকোর্ট মোড় হয়ে চলাচল করতে দেখা গেছে।
ঠিকানা পরিবহনের সহকারী জাকির হোসেন বলেন, বঙ্গবাজারে আগুন লাগায় আমরা মৎস্য ভবন হয়ে যাচ্ছি। রাস্তায় সকাল থেকেই যানজট লেগেছে। অন্যান্য দিন এসময়ে এত যানজট থাকে না।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের