editor

প্রকাশিত: 11:33 AM, April 5, 2023

ফেঞ্চুগঞ্জে শিলাবৃষ্টি: ফুটো টিনের চাল, ফসলের ব্যাপক ক্ষতি

ফেঞ্চুগঞ্জে শিলাবৃষ্টি: ফুটো টিনের চাল, ফসলের ব্যাপক ক্ষতি

ডিএসএস ডেস্ক :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে শিলাবৃষ্টিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রত্যেকটি ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় রোববার দিবাগত রাতে ভারি শিলাবৃষ্টিসহ ঝড় হয়েছে। এতে আগাম জাতের বোরো ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

ওই দিন রাত ২টার দিকে হঠাৎ শিলাবৃষ্টিসহ ঝড় শুরু হয়। প্রায় ১০ মিনিটের শিলাবৃষ্টিতে ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নসহ হাকালুকি হাওড় এলাকার বোরো ফসলের ক্ষতি হয়।

হাকালুকি হাওরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান বাদেদেউলী গ্রামের আজিজ মিয়া। তিনি বলেন, ওই হাওড়ে আমার এক একর জমির ধান প্রায় পেকে এসেছিল। চার-পাঁচ দিনের মধ্যে কাটা পড়ত কিন্তু শিলাবৃষ্টিতে ধানের খুব ক্ষতি হয়ে গেছে।

একই হাওড়ের কৃষক তাজিম উদ্দিন ও নিয়াজ আলী তাদের জমির উঠতি ফসলের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন। উত্তর ফেঞ্চুগঞ্জ, উত্তর কুশিয়ারা ইউনিয়নের বিভিন্ন বিলে ও হাওর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বোরো ধান আবাদ করা হয়েছিল চার হাজার ৩০ হেক্টর। এর মধ্যে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ৭৯৪ হেক্টর ফসলি জমি। সবজি আবাদ করা হয়েছে ৪৬০ হেক্টর জমিতে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬৮ হেক্টর সবজি ক্ষেত।

বাঘমারা গ্রামের আমির উল্ল্যা বলেন, আমি এবার এক একর বোরো ধান আবাদ করেছিলাম। ধান পাকা শুরু হওয়ায় কয়েক দিনের মধ্যেই কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যেই শিলাবৃষ্টিতে খেতের বেশির ভাগ ধানই পড়ে নষ্ট হয়ে গেছে। এখন সারা বছর চলবে কিভাবে খুব দুশ্চিন্তায় আছি।

এদিকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বসতঘর।

উত্তর ইসলামপুর গ্রামের এনাম আহমদ বলেন, এত বড় বড় শিলা আর কখনো পড়তে দেখিনি। বড় শিলার আঘাতে অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। আর ঘরের চালের যেখানেই ওই শিলা পড়েছে সেখানেই ফুটো হয়ে গেছে।

ইউপি সদস্য আবদুস ছামাদ বলেন, শিলাবৃষ্টিতে টিনের ঘরের চালা ফুটো হয়ে গেছে। বিশেষ করে বোরো ধান, আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠায় মুশকিল হয়ে পড়বে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ বলেন, শিলাবৃষ্টিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের কয়েকটি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, শিলাবৃষ্টিতে ফসলি জমিসহ বেশ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিন গিয়ে পরিদর্শন করছি। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা করা হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির