editor
প্রকাশিত: 12:29 PM, April 5, 2023
ডিএসএস ডেস্ক :: স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অতি দ্রুত পুনর্বাসন চায় বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি।
বুধবার (৫ এপ্রিল) বেলা ১১টায় পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের সামনে ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায় সম্বল হারানো, পথে বসা ব্যবসায়ীদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন’- ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী আব্দুল ওহাব বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ী মানুষ। এদেশের মানুষকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আগুনে পুড়ে অসহায় হওয়া ব্যবসায়ীদের অতি দ্রুত মার্কেট তৈরি করে আমাদের পুনর্বাসন করা হোক। আমাদের দাবি একটাই।
ব্যবসায়ী লুৎফুর রহমান বলেন, আমার তিনটি দোকানে এক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই। আমি এখন রাস্তার ফকির। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন দ্রুত আমাদেরকে পুনর্বাসন করুন।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরো কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যানেক্সকো ভবন থেকে এখনও মাঝেমধ্যে ধোঁয়া বের হচ্ছে। আগুনে প্রায় ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের