editor
প্রকাশিত: 11:25 AM, April 6, 2023
বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য ফ্যাক্ট–চেকিং কোর্স চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটা। অলাভজনক পয়ন্টার ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের (আইএফসিএন) সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্যে এ কোর্স চালু করা হয়েছে। বিনামূল্যের এই কোর্সটিতে অংশগ্রহণকারীদের ফ্যাক্ট-চেকিং সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে।
কোর্সটির তিনটি মডিউলে ফ্যাক্ট-চেকিং, যাচাইকরণ ও সঠিক তথ্য প্রকাশ করা এবং স্বাস্থ্য সংক্রান্ত ভুল তথ্য ও বিভ্রান্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। ফ্যাক্ট-চেকিংয়ের জন্য তথ্যের যাচাইযোগ্যতা খুঁজে বের করা, ফ্যাক্ট-চেকিংয়ের পদ্ধতি এবং সাংবাদিকদের কাজে সহায়তা করার জন্য প্রয়োজনীয় টুল ও পদ্ধতি শেখানোর মাধ্যমে সাংবাদিকদের প্রস্তুত করে তুলবে এই কোর্স।
কোর্সটির অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধামতো সময়ে এতে অংশ নিতে পারবেন। বর্তমানে ইংরেজি ও বাংলাসহ ১৫টি ভাষায় এই কোর্সে অংশ নেওয়া যাচ্ছে। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এটি সম্পূর্ণ করা সম্ভব। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাংবাদিক, শিক্ষাবিদ ও আগ্রহী ফ্যাক্ট-চেকারদের এতে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। সফলভাবে কোর্সটি শেষ করা অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
এ বিষয়ে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইনটিগ্রিটি পার্টনারশিপস ম্যানেজার আয়া লো বলেন, “ভুল তথ্য শনাক্ত করার জন্য মেটার কার্যক্রমে ফ্যাক্ট চেকিং খুবই দরকারি একটি বিষয়। এ ধরনের কোর্সের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মানুষদের দক্ষতার উন্নয়ন গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এর সাহায্যে পুরো পদ্ধতিটির উন্নতি ঘটানো ও একে শক্তিশালী করে তোলা সহজ হবে।”
আইএফসিএনের অন্তর্বর্তীকালীন পরিচালক ফারডি ওজসয় বলেন, “মেটা ও আইএফসিএনের যৌথ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের জন্য বিনামূল্যের ফ্যাক্ট-চেকিং কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আইএফসিএন অংশগ্রহণকারীদের ভুল তথ্যের মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় টুল প্রদান করছে। পাশাপাশি এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাংবাদিকতার মানকে আরও উন্নত করে তুলবে।”
মেটার থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের মাধ্যমে তথ্য ব্যবস্থাকে সহায়তা করার ক্ষেত্রে মেটা ও আইএফসিএনের ভূমিকা প্রয়োজনীয়। সাংবাদিকদের সাহায্য করার পাশাপাশি এই প্রোগ্রামগুলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভুল তথ্যের মোকাবেলায় ফ্যাক্ট-চেকারদের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। বাংলাদেশে মেটার ফ্যাক্ট-চেকিং পার্টনাররা হলো এএফপি, ফ্যাক্ট ওয়াচ এবং বুম।
কোর্সটিতে বাংলায় অংশগ্রহণ করতে ভিজিট করুন: https://www.poynter.org/courses/fact-checking-fundamentals-bangla/
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন