editor

প্রকাশিত: 11:41 AM, April 6, 2023

সিলেটে ট্রাক-পুলিশের পিকআপে সংঘর্ষ: বাইক আরোহী নিহত

সিলেটে ট্রাক-পুলিশের পিকআপে সংঘর্ষ: বাইক আরোহী নিহত

ডিএসএস ডেস্ক :: সিলেটে ট্রাক ও পুলিশের পিকআপে সংঘর্ষে ট্রাকের পেছনে থাকা একটি মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী পুলক রায় সিলেটের শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে। এ দুর্ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, বুধবার রাতে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পুলিশের একটি পিকআপ সিলেট-ভোলাগঞ্জ সড়কের টহল দিচ্ছিলো। রাত ১০ টার দিকে গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে ওই পিকআপ পৌঁছলে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নাম্বারবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ট্রাকের পিছনে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে থাকা তিনজন ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পুলক মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেলের বাকি দুই আরোহী ও পুলিশ পিকআপের চালক এবং কয়েকজন পুলিশ আহত হন।

খবর পেয়ে জেলা পুলিশের এএসপি শেখ মুহাম্মদ সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে ঘটনার পরপরই বেপরোয়া ট্রাকচালক পালিয়ে যান চািয়ে শামল বনিক বলেন, তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির