editor
প্রকাশিত: 12:28 PM, April 8, 2023
ডিএসএস ডেস্ক :: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া মার্কেটগুলোর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের আর্থিক সহায়তায় তথ্য নিচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এনেক্সকো টাওয়ারের বিপরীত পাশে অস্থায়ী এ তথ্য কেন্দ্র খোলা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল থেকেই তথ্য কেন্দ্রে তথ্য জমা দিতে ভিড় জমিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীরা। পর্যায়ক্রমে কয়েকটি লাইনে দাঁড়িয়ে তারা ঢাকা জেলা প্রশাসনকে যাবতীয় তথ্য দিচ্ছেন।
এ বিষয়ে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুল আমিন বলেন, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকা করা হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ভোটার আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স জমা নিচ্ছি। এছাড়া কর্মচারীদের ভোটার আইডি কার্ড, ভিজিটিং কার্ডসহ নিয়োগপত্রও জমা নিচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, চারদিন আগেও আমি কোটি টাকার মাল বিক্রি করেছি আর আজ আমি নিঃস্ব। সরকারি সহায়তার জন্য তথ্য দিতে লাইনে দাঁড়িয়েছি। নিজের কাছে ছোট মনে হচ্ছে, লজ্জাও লাগছে। তবুও নিরুপায় হয়েই দাঁড়িয়েছি।
একে আব্দুল কুদ্দুস ফ্যাশনের মালিক রিয়াদ হোসেন টিটু বলেন, আমার তিনটি মার্কেট এবং বড় একটি গোডাউন ছিল। সেখানে ৫০ লাখ টাকার বেশি জ্যাকেট, ট্রাউজার আর রেনকোট ছিল। আমি একটি মালও আনতে পারিনি। আগুনের খবর পেয়ে যখন ঘটনাস্থলে যাই, ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আজ জেলা প্রশাসনের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি, জানি না কতটা সহায়তা করবে তারা। আমরা চাই মার্কেট চালু করা হোক। আজ লাইনে দাঁড়াতে নিজের কাছেই লজ্জা লাগছে। লাখপতি থেকে একেবারে শূন্যের কোঠায় এসে পড়েছি আমি বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের