editor
প্রকাশিত: 12:46 PM, April 8, 2023
ডিএসএস ডেস্ক :: ওপেনার কুশল মেন্ডিসের দারুণ ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু অল্পের জন্য জয় হাতছাড়া হলো তাদের।
রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত এক বল হাতে রেখে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ঘরে তুলেছে কিউইরা।
দুই দল একটি করে ম্যাচ জেতায় শেষ ও তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছিল সিরিজ নির্ধারণীতে। আজ কুইন্সটাউনে সেই ম্যাচেই ৪ উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে সিরিজও জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
মূলত টিম সেইফার্টের ৪৮ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে জয় তুলে নিয়েছে কিউইরা। ৩ ছক্কা ও ১০ চারে সাজানো ইনিংসটি খেলে তিনি যখন সাজঘরে ফেরেন, ততক্ষণে দলের সংগ্রহ হয়ে গেছে ১৫৪ রান।
শেষ ২৩ বলে মাত্র ২৯ রান দরকার ছিল। কিন্তু সেইফার্ট বিদায় নেওয়ার পর মার্ক চ্যাপম্যান (১৬), জেমি নিশাম (০) ও ড্যারিল মিচেল (১৫) আউট হলে চাপে পড়ে কিউইরা। তবে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছতে সমর্থ হয় তারা। বল হাতে লঙ্কানদের লাহিরু কুমারা নিয়েছেন ৩ উইকেট।
এর আগে কুশলের ৪৮ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছিল লঙ্কানরা। কুশল পেরেরার ২১ বলে ৩৩ ও পাথুম নিসাঙ্কার ২৫ বলে ২৫ রানের ইনিংসও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিউইদের হয়ে ২ উইকেট পেয়েছেন বেঞ্জামিন লিস্টার।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,