editor
প্রকাশিত: 1:21 PM, April 8, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- উপজেলার কায়েতগাঁওয়ের মৃত মন্তাজ আলীর পুত্র ফকির মিয়া (৪০), মৃত হানিফ আলীর পুত্র রইছ মিয়া (৪৫), মৃত নুর উদ্দিনের পুত্র ইজ্জত উল্লাহ (২০), মৃত আবরু মিয়ার পুত্র আবুল কাশেম (৩৭), মৃত জমশিদ আলীর পুত্র কমর উদ্দিন (৩৮), মন্তাজ আলীর পুত্র দৌলত উর রহমান (৩৫), মহিষখেড় গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র মুহিবুর রহমান (৫০), দরাকুল গ্রামের মৃত তজমুল আলীর পুত্র মঈন উদ্দিন (৪০), ভোলাগঞ্জের আনোয়ার হোসেনের পুত্র শাহানুর হোসেন (৩৬), খাগাইল গ্রামের মৃত রম্বস মিয়ার পুত্র শাদুল্লাহ (৩০), মৃত আতাউর রহমানের পুত্র ইসলাম উদ্দিন (৪০) ও রাজাপুর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র মানিক মিয়া (৪০)।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর রাতে পুলিশের একটি দল খাগাইল বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কার্ড (তাস) এবং নগদ ২০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা পেশাদার জুয়াড়ি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির