editor
প্রকাশিত: 11:24 AM, April 9, 2023
ডিএসএস ডেস্ক :: ঢাকায় কুষ্টিয়ার অসুস্থ ও বেকার সাংবাদিকদের জন্য সহায়তা সংগ্রহ ও ইফতার মহফিল করেছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা (কেজেএফডি)। শনিবার (৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্টুরেন্টে সংগঠনটি এ আয়োজন করে।
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিল হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দন কুমারখালী উপজেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাবেক সভাপতি শেখ রবিউল হক, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি আব্দুর রউফ, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, দৌলতপুর সোসাইটি ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব খান আনসার আলী ও খোকসা উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী। মোনাজাত পরিচালনা করেন মুন্সি তরিকুল ইসলাম।
ইফতার মহফিলে উপস্থিত সদস্যদের কাছে থেকে অসুস্থ সাংবাদিকদের জন্য সহায়তা সংগ্রহ ও বিতরণের ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বেকার ও অসুস্থ সাংবাদিকের কোনো নাম বা ছবি প্রকাশ করা হয়নি।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের