editor
প্রকাশিত: 1:55 PM, April 10, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে ৩ দিন আগে নিখোঁজ হওয়ায় শিশু আমীর হামজা (৫) এর অর্ধগলিত মরদেহ হাওরের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) সকাল ১১ টার দিকে ঐ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। হামজা উপজেলার নতুন জগদল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশীদ বলেন, নতুন জগদল গ্রামের আনোয়ার হোসেনের শিশু সন্তান ৩ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি গতকাল থানায় অবগত করা হয়েছিল। আজ সকালে আনোয়ার মিয়ার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে হাওরের একটি ডোবায় শিশুর লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন বলেন, রবিবার একটি শিশু নিখোঁজ হওয়ার বিষয়ে মৌখিকভাবে অবগত হই। আজ সকালে হাওরের ডোবায় একটি শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কাদামাখা অবস্থায় শিশুটি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে না এটি হত্যা না দুর্ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুর পরিবার ও স্বজনরা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। মৃত্যুর কারণ উদঘাটনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির