editor

প্রকাশিত: 11:27 AM, April 11, 2023

গ্যাস সংকটের অজুহাতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি

গ্যাস সংকটের অজুহাতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি

ডিএসএস ডেস্ক :: দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস সংগ্রহ, গ্যাসের প্রেসার কম, দিনে ৫ ঘন্টা গ্যাস স্টেশন বন্ধ থাকা, উপজেলায় গ্যাস স্টেশন না থাকার অজুহাতে ভাড়া বৃদ্ধি করেছে মৌলভীবাজার জুড়ী উপজেলার সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

জানা যায়, জুড়ী থেকে বড়লেখা পর্যন্ত সিএনজি অটোরিকশার ভাড়া ছিল ৪০ টাকা,বর্তমানে করা হয়েছে ৫০ টাকা। জুড়ী থেকে কুলাউড়ার ভাড়া ছিল ৩০ টাকা, বর্তমানে করা হয়েছে ৩৫ টাকা। জুড়ী থেকে মানিক সিংহ বাজারের দূরত্ব মাত্র ৩ কিমি,সেখানের ভাড়া করা হয়েছে ১৫ টাকা।জুড়ী থেকে নওয়া বাজারের ৪ কিমি দূরত্বের জায়গার ভাড়া নির্ধারন করা হয়েছে ২০ টাকা।

ইচ্ছেমাফিক ভাড়া বৃদ্ধির ফলে দূর্ভোগে পড়ছেন সাধারন যাত্রীরা।ক্যাম্প চত্বর থেকে কুলাউড়া গামী ইবরাহিম আলী নামের ৫৫ বছরের এক বৃদ্ধ সিএনজি দিয়ে যেতে চাইলে চালক ভাড়া ৩৫ টাকা দাবি করেন।এতে বৃদ্ধ সিএনজি থেকে নেমে বাসের অপেক্ষা করতে থাকেন।

এ প্রতিবেদককে তিনি বলেন, আগে জুড়ী থেকে কুলাউড়া সিএনজি ভাড়া ২০ টাকা ছিল,রাস্তা ভাঙ্গার অজুহাতে তারা (চালকরা) ৩০ টাকা করল কিন্তু রাস্তার কাজ হওয়ার পর ভাড়া না কমিয়ে এখন ৩৫ টাকা দাবি করছে।

রাহেলা বেগম নামের একজন নারী সংবাদকর্মী বলেন, আমি কুলাউড়া থেকে জুড়ীর সিএনজিতে জুড়ী আসার পর চালক আমার কাছে ভাড়া ৩৫ টাকা দাবি করে,আমি ৩৫ টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারনে ড্রাইভাররা আমার সাথে দূর্ব্যবহার করে।

শরিফ উদ্দিন নামের এক যাত্রী জানান, জুড়ী থেকে নওয়াবাজারের দূরত্ব মাত্র ৪ কিমি। আগে ভাড়া ছিল ১০ টাকা। বন্যার সময় ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে ১৫ টাকা করা হয়।বর্তমানে আরও ৫ টাকা বৃদ্ধি করে ২০ টাকা করা হয়েছে।১০ টাকা থেকে ১৫ পর্যন্ত ভাড়া যৌক্তিক ছিল।

সিএনজি চালক জাবেদ, রুমেল, মাছুম বলেন, জিনিষপত্রের যে দাম তাতে আমাদের পোষায় না। গ্যাসের তীব্র সংকট, জুড়ী কিংবা বড়লেখা উপজেলায় কোন গ্যাস ফিল্ড নাই,কুলাউড়ায় গ্যাসের জন্য লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়।এর মধ্যে আবার প্রেসার থাকে না অনেক সময়।এলপিজি গ্যাসে গাড়ি পর্যাপ্ত কিমি চলে না।মালিককে দিয়ে প্রতিদিন কোনরকম ভাবে ৪০০-৫০০ টাকা রোজ কামানি কষ্টকর হয়ে যায়।

বিজিবি ক্যাম্প চত্বর সিএনজি স্ট্যান্ডের সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম বলেন, চালকদের কথা চিন্তা করে উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলাগুলোর সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মতে এ ভাড়া বাড়ানো হয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির