editor

প্রকাশিত: 1:53 PM, April 11, 2023

নতুন কিশোর গ্যাং সদস্যদের তালিকা করছে এসএমপি

নতুন কিশোর গ্যাং সদস্যদের তালিকা করছে এসএমপি

ডিএসএস ডেস্ক :: রমজান মাসের ঘটনা। সিলেটের স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় দেখা গেছে, ৭ এপ্রিল রাতে নগরীর রিকাবীবাজার পয়েন্টে কিশোর গ্যাংয়ের সদস্যের হাতে ছুরিকাঘাতে আহত হন দুই ছাত্রলীগ কর্মী।

২৯ মার্চ চারাদিঘীরপাড়ে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ৩১ মার্চ রাতে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক আহত হন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ।

এছাড়া, ২৭ মার্চ চুনারুঘাটে স্বপন মিয়া নামে ১০ বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা করে কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের এক সদস্য আটক হয়।

ওই ঘটনায় জড়িত অনেক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তারা স্বীকার করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, সিগারেট খাওয়া, প্রভাব বিস্তারের জেরে হরহামেশা ধাওয়া-পাল্টা ধাওয়া, মারধর, সশস্ত্র হামলা, এমনকি খুন করতেও দ্বিধা করছেন না তারা।

কিশোর গ্যাং সদস্যদের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় নগরীর নতুন কিশোর গ্যাং সদস্যদের তালিকা করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বিষয়টি তাদের নজরদারিতে রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশী টহলও বাড়ানো হয়েছে।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদ্বীপ দাস গণমাধ্যমকে জানান, এসএমপি’র কমিশনার হিসেবে ইলিয়াছ শরীফ যোগদান করেই এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এর আলোকে নতুন করে কিশোর গ্যাংয়ের তালিকা করছেন বিভিন্ন বিটের দায়িত্বপ্রাপ্তরা। পাশাপাশি এ বিষয়ে ডিবি পুলিশকেও কাজে লাগানো হয়েছে। কিশোর গ্যাংয়ের তৎপরতার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স বলেও জানান তিনি।

কিশোর গ্যাং সদস্যদের কেউ স্কুলের গন্ডি পেরিয়েছে। কেউ চালাচ্ছে টমটম অটোরিক্সা আবার কারো বাবার আছে অর্থ সম্পদ। টাকা হাতে থাকায় তারা গ্রুপ তৈরি করে দাপট দেখান। বিভিন্ন বিদ্যালয়ের সামনে অবস্থান করে ছাত্রীদের উত্যক্ত করা, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক সেবন, ছিনতাই, তীর জুয়া, মারামারি এসব কাজ এখন কিশোর গ্যায়ের মূল নেশা। অভিযোগ উঠেছে, রাজনৈতিক ছত্রছায়ায় উঠতি বয়সের কিশোরেরা সহিংসতাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। বিভিন্ন সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা আইনের আওতায় এলেও আড়ালেই থেকে যান তাদের নেতৃত্ব দানকারীরা।

সূত্র জানায়, গত বছর এসএমপি’র ৬টি থানা এলাকায় বেপরোয়া এই কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থামাতে একটি তালিকা তৈরী করা হয়। এ তালিকায় ২২০ জন তরুণের নাম ছিল। তাদের বেশিরভাগেরই বয়স ১৮ বছরের নিচে। এবার ফের নতুন তালিকা করা হচ্ছে।

এ ব্যাপারে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার জেদান আল মুসা গণমাধ্যমকে জানান, রেঞ্জ পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। ইতোমধ্যে সকল থানার অফিসার ইনচার্জদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির