editor
প্রকাশিত: 8:26 PM, April 11, 2023

সন্ত্রাসী হামলায় আহত আব্দুল বাতির (বাঁয়ে), আসামী মাজেদা সহ তিনজন (ডানে)
ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলার স্বাক্ষী হওয়ায় আসামীদের মারপিট ও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন নগরীর পশ্চিম শেখঘাট এলাকার ক্বারী হাফিজ আব্দুল বাতির নামের একজন যুবক। তার মাথা ও চোখ সহ শরীরের প্রায় ২০টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পশ্চিম শেখঘাটের বিআইডিসি জামে মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে বাসায় যাওয়ার পথে হামলার শিকার হন তিনি। আহত আব্দুল বাতির পশ্চিম শেখঘাট উত্তরণ ২৬নং বাসার আসুক মিয়ার ছেলে।
হামলার ঘটনায় ১৩ এপ্রিল কোতোয়ালী মডেল থানায় ৪ জনের নামোল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দাখিল করেছেন আব্দুল বাতির। অভিযুক্তরা হলেন-নগরীর কলাপাড়ার মনু মিয়ার স্ত্রী মাজেদা বেগম, মৃত মফিজুর রহমানের ছেলে মো. বাবুল হোসেন, মনু মিয়ার ছেলে সোহেল আহমদ ও আফরোজ। ১০ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা আব্দুল বাতিরের নগদ অর্থ রূপার চেইন সহ প্রায় ১৯ হাজার টাকার জিনিসপত্র ছিনিয়ে নেয়। এসময় স্থানীয় প্রতিবন্ধী আব্দুল খালিক এগিয়ে আসলে আসামী মাজেদা বেগম পাথর দিয়ে তাকে আঘাত করে। এতে তার পা মারাত্মক জখমপ্রাপ্ত হয়।
উল্লেখ, ৮ এপ্রিল একজন বাহকের কাছে মাদকদ্রব্য পৌঁছে দেওয়ার জন্য মাদক ব্যবসায়ী মাজেদা বেগম ও তার সহযোগীরা পশ্চিম শেখঘাটের জাবেদ আহমদকে কদমতলী যাওয়ার জন্য বলে। এতে তিনি অপারগতা প্রকাশ করলে অভিযুক্ত মনু মিয়ার স্ত্রী মাদক ব্যবসায়ী মাজেদা বেগমের নির্দেশে কলাপাড়ার মো. বাবুল হোসেন, সোহেল আহমদ ও আফরোজ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় জাবেদের পিতা প্রতিবন্ধী আব্দুল খালিক এগিয়ে আসলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আব্দুল খালিক কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয়ভাবে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ও সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, তারা যে কলোনীতে বসবাস করে সে কলোনীর মালিক জনৈক মেম্বারের ছত্রচ্ছায়ায় ও তাকে কমিশন দিয়ে কলোনী থেকে নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে মাজেদা সহ তার ছেলে ও ভাইয়েরা। এখানে রয়েছে শাহজাহান মিয়ার একটি গ্যারেজ যেখান থেকে পরিচালিত হয় নানা অপরাধ কর্মকান্ড। মাদক ব্যবসায়ীদের দাপটে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
প্রতিবন্ধী আব্দুল খালিকের দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং মামলা রেকর্ড করা হয়। বর্তমানে আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির