editor

প্রকাশিত: 12:57 PM, April 12, 2023

সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, ধান কাটা-মাড়াই শুরু

সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, ধান কাটা-মাড়াই শুরু

ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ফলে ব্যস্ত সময় পার করছে কৃষক। তাই কৃষকের মুখে দেখা গেছে হাসির ঝিলিক। বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার মাটিয়ান হাওর কৃষক জসিম উদ্দিনের এক কিয়ার জমির ধান কেটে আনুষ্ঠানিক ভাবে ধান কাটা উৎস উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দোলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, আবুল কাশেম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা। তিনি জানান, বোরো ধানের রোপণ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। আগামী ১৫ দিন আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক তাদের কষ্টের ফলনকৃত বোরো ধান পুরোপুরিভাবে গোলায় তুলতে পারবেন।

সরেজমিন উপজেলার বৃহত্তর শনি হাওড়, মাটিয়ান হাওড়, আঙ্গারউলি, লোবার, বলদার হাওড়সহ ছোট বড় ২৩টি হাওরে দেখা যায় বিস্তীর্ণ সবুজ বোরো ফসলি সবুজ জমিগুলো সোনালী রং ধারণ করেছে। আগামী ১৫ দিনে উচ্চ ফলনশীলসহ পুরো হাওড়ের সবুজ ধানই সোনালী রঙ ধারণ করবে এমনটাই আশা করছেন হাওর পারের কৃষক।

উচ্চ ফলনশীল ধানের চেয়ে দেশি ধান একটু আগেই পাকতে শুরু করে। আর গত কয়েকদিন ধরে বিভিন্ন হাওড় পারে কৃষকরা আগাম জাতের দেশি ধান কাটতে শুরু করেছেন।

কৃষক সাকিল মিয়া জানান, আমার জমির পাকা ধান কেটে মাড়াই দিচ্ছি। এ বছর তিনি ৬ বিঘা করে দেশি জাতের ধান লাকাই চাষাবাদ করেছেন। ফলনও ভাল হয়েছে। দেশি জাতের ধান চাষাবাদে উৎপাদন কম হলেও উৎপাদন খরচ কম। এ ছাড়া ধানটা অনেকদিন আগেই পাকে।

মাটিয়ান হাওড় পার মাটিয়ান গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান, এবার দেশি জাতের(লাখাই) ধানে বিঘাপ্রতি ১০থেকে ১২ মণ ফলন হয়েছে। পেকে যাওয়া ধান কাটছেন কৃষক।

তাহিরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিমা আক্তার বলেন, উপজেলায় এবার বোরো ধানের ভাল ফলন হয়েছে। ধানগুলো পেকেছে কৃষকরা আনন্দের সাথে পাকা ধান কাটছেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর ১৭হাজার ৪শত ২০হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। আজ বুধবার ৮৫ হেক্টর জমিতে ধান কাটা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহ থেকে পুরুদমে বোরো ধান কাটা শুরু হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির