editor
প্রকাশিত: 2:09 PM, April 12, 2023
ডিএসএস ডেস্ক :: মাহে রমজানেও সিলেটের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধের অভিযানে নগরীর শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন আবাসিক হোটেলে বসে মাদক সেবনকালে ৫ যুবক ও হোটেল ম্যানেজারকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ এপ্রিল) ভোররাত ৩টার দিকে দরগা বাজার এলাকার নিউ জালালি হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিলেটের বিয়ানীবাজারের পাতন গ্রামের আইনুল মিয়ার ছেলে ইজ্জল (২৪), একই উপজেলার নয়াগ্রামের হরিদাসের ছেলে লিটন দাস (২৫), মোল্লাপুর গ্রামের লতিফ মিয়ার ছেলে আফজল (৩০), গোলাপগঞ্জের চন্দনপুর গ্রামের নরজুল মিয়ার ছেলে রফিক (২৮), নগরের কাজীটুলার আক্তার হোসেনের ছেলে আশফাক (৩১) ও জকিগঞ্জ থানার মকদ্দস আলীর ছেলে নিউ জালালি হোটেলের ম্যানাজার রিপন মিয়া।
সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দরগা বাজারের নিউ জালালি হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদক জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির