editor
প্রকাশিত: 12:06 PM, December 22, 2022
খেলাধুলা ডেস্ক :: অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, শুরুর দুটো ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ। সে দুটো ঘণ্টা কাটিয়ে দিতে পারলেই বাংলাদেশ ভালো অবস্থানে চলে যাওয়ার ভিত পেয়ে যাবে। তার অর্ধেকটা কাজ দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান সেরেই ফেলেছিলেন। ঢাকা টেস্টের প্রথম ঘণ্টায় কোনো উইকেট দেননি। তবে এরপরই যেন ছন্দপতন হলো দুজনের। চার বলের ব্যবধানে দুজনকেই হারাল বাংলাদেশ।
টসের সময় ভারত অধিনায়ক লোকেশ রাহুল বলছিলেন, উইকেটটা বেশ অদ্ভুত ঠেকেছে তার কাছে। ঘাস ছিল উইকেটে, যার মানে শুরুর দিকে পেসাররা পাবেন সহায়তা। জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ আর উমেশ যাদবরা তা পাচ্ছিলেনও। সঙ্গে অসমান বাউন্সও যোগ হয়েছিল তাদের পক্ষে।
তবে শান্ত ও জাকির দারুণভাবে সেসব দেখে শুনে মারছিলেন-ছাড়ছিলেন। যার ফলে প্রথম এক ঘণ্টায় কোনো উইকেট খোয়ায়নি বাংলাদেশ। শান্ত ছুঁয়ে ফেলেছিলেন একটা মাইলফলকও। ১৭তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
তবে দ্বিতীয় ঘণ্টা শুরুর পরই বাঁধল বিপত্তি। জাকিরকে ফেরালেন উনাদকাট। এর পরের ওভারেই শান্তকে তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন তিনি।
ডেইলি সিলেটের সময়/ ২২ ডিসেম্বর ২০২২/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,