editor
প্রকাশিত: 11:44 AM, April 15, 2023
ডিএসএস ডেস্ক :: ঈদের আগেই কেন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তা আইন-শৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণের পর সকাল সোয়া ১০টার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান।
ঈদের ঠিক আগে একের পর এক রাজধানীর মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে, যার অধিকাংশই ভোরে ঘটছে। এ আগুনের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা বা নাশকতা কিনা জানতে চাইলে ডিজি বলেন, আমি আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করব এ বিষয়টি খতিয়ে দেখার জন্য। কেন একের পর এক মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
তিনি বলেন, উৎসুক জনতা ভিড় করে আগুন নিয়ন্ত্রণ কাজকে ব্যাহত করছেন। আমি আহ্বান জানাবো শুধু এখানকার আগুন নয়, যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা ভিড় না করে যদি ফায়ার সার্ভিসকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তবে আমাদের কাজ আরও সহজ হবে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের