editor
প্রকাশিত: 3:42 PM, April 15, 2023
ডিএসএস ডেস্ক :: মাত্র এক মাস আগেই চাকরি হারিয়েছিলেন আর্জেন্টিনার ডাগআউটের কোচ জর্জ সাম্পাওলি। লা লিগায় টানা হারের ব্যর্থতার দায়ে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় তাকে সরিয়ে দেয় স্প্যানিশ ক্লাব সেভিয়া। তবে এই আর্জেন্টাইন কোচকে এক মাসও চাকরিহীন থাকতে হয়নি। তাকে এবার নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো।
শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ৬৩ বছর বয়সি সাম্পাওলিকে নিয়োগ দেওয়া হয়েছে। ফ্ল্যামেঙ্গো কোপা লিবার্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়ন দল।
এর আগে টানা সাত ম্যাচের চারটিতে সেভিয়ার হারের পর ২১ মার্চ সাম্পাওলিকে ছাঁটাই করে দেওয়া হয়। ২০২৪ সালের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও স্পেনের ক্লাবটিতে তার স্থায়িত্ব হয় মাত্র পাঁচ মাস। ২০১৬-১৭ মৌসুমে প্রথম মেয়াদে সেভিয়ার দায়িত্বে ছিলেন সাম্পাওলি। সেবার লা লিগায় চতুর্থ হওয়া দলটি চ্যাম্পিয়নস লিগে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। পরের মৌসুমে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি, তার হাত ধরেই ২০১৮ বিশ্বকাপেও খেলেছিল মেসিরা।
খেলোয়াড়ি জীবনে ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনে খেলা সাম্পাওলি কখনই শীর্ষ পর্যায়ে খেলতে পারেননি। এর পর এখন পর্যন্ত কোচিংয়ে প্রায় ৩২ বছরের ক্যারিয়ার গড়েছেন তিনি। এর ভেতর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য।
কদিন আগেই পর্তুগিজ কোচ ভিটোর পেরেইরাকে ছাঁটাই করে ফ্ল্যামেঙ্গো। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাম্পাওলি। যদিও ব্রাজিলের ক্লাবে তার অভিজ্ঞতা এবারই প্রথম নয়। এর আগে ব্রাজিলের অন্য দুই বিখ্যাত ক্লাব সান্তোস ও অ্যাথলেটিকো মিনেইরোর দায়িত্ব সামলেছেন তিনি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,