editor
প্রকাশিত: 11:57 AM, April 17, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হবেন কি না, সে বিষয়ে এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। এই নির্বাচন সামনে রেখে লন্ডন ঘুরে আসা এই বিএনপির নেতা বলেছেন, তার একার হাতে কিছু নেই। স্থানীয় ভোটার ও সমর্থকদের সঙ্গে আলোচনা করে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রোববার রাতে একটি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
বিএনপির মনোনয়নে টানা দ্বিতীয় দফায় সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরিফুল হক। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটি এবং সিলেট জেলা কমিটির সদস্য হিসেবে আছেন। এ ছাড়া তিনি বিএনপির সিলেট মহানগরের সভাপতি ও জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোট হবে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দলীয়ভাবে আরিফুল হকের প্রার্থিতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আরিফুল হক বলেন, দলের সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনে যাবে না। দলের এ সিদ্ধান্ত তাকে মানতে হবে। আবার যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সম্মান দিয়েছেন, তাদেরও মূল্যায়ন করতে হবে। এমন অবস্থায় করণীয় সম্পর্কে তিনি বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন, নির্বাচনে এজেন্ট ছিলেন, প্রচারণা করেছেন, আমার জন্য হামলা-মামলার শিকার হয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা করেই নির্বাচনে প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। তারা নির্বাচন করতে বললে দলের কাছে আপিল করতে হবে। আর দলীয় সিদ্ধান্ত জেনে তারা যদি বলেন, ইভিএম দিয়ে করা নির্বাচনের ফাঁদে পা দেওয়া যাবে না, সেটিও মূল্যায়ন করতে হবে। আমার একার হাতে কিছু নেই।’
তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কি না—এ প্রশ্নের জবাবে আরিফুল হক বলেন, ‘নির্বাচন করব, সেটিও বলছি না, করব না, সেটিও বলছি না। ঈদের পর এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নির্বাচন করলে কেন করছি, সে ব্যাখ্যাও দেওয়া হবে, না করলে কেন করছি না, সে ব্যাখ্যাও থাকবে।’
এই নির্বাচনে প্রার্থিতা হওয়া নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে ২ এপ্রিল যুক্তরাজ্যে যান আরিফুল হক। সেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁর কাছ থেকে নির্বাচন নিয়ে ‘সিগন্যাল’ পেয়েছেন বলে গণমাধ্যমে জানান আরিফুল হক। তবে সেটি ইতিবাচক না নেতিবাচক, তা তিনি পরিষ্কার করেননি।
যুক্তরাজ্য থেকে ১৪ দিন পর রোববার বেলা পৌনে তিনটার দিকে সিলেটে ফেরেন আরিফুল হক। সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। প্রার্থিতা নিয়ে আরিফুল হকের অবস্থান জানতে গণমাধ্যমকর্মীরাও বিমানবন্দরে ভিড় করেন। কিন্তু খুব সংক্ষেপে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে আরিফুল হক বলেন, ‘অপেক্ষা করেন, সময়মতো জানাব।’
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির