editor
প্রকাশিত: 1:00 PM, April 19, 2023
ডিএসএস ডেস্ক :: রাজশাহীতে চলতি মাসের শুরু থেকেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়তে বাড়তে ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। মৃদু তাপপ্রবাহ এখন অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। এতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।
উদ্ভুত পরিস্থিতিতে বৃষ্টির জন্য চারদিকে হাহাকার পড়ে গেছে। দুঃসহ এই তাপদাহ থেকে পরিত্রাণ পেতে ‘সালাতুল ইস্তিসকা’ আদায় করেছেন মুসল্লিরা।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরীর তেরখাদিয়ায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এই সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়।
জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বৃষ্টির জন্য প্রার্থনার এই বিশেষ নামাজে ইমামতি করেন সমিতির রাজশাহী জেলা শাখার সাধারাণ সম্পাদক আফজাল হোসেন হামিদী। এতে নগরের ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।
নামাজ শেষে ইমাম আফজাল হোসেন হামিদী বলেন, আমাদের কোনো ব্যক্তিগত কারণ না। এখানে বৃষ্টির জন্যই নামাজ আদায় করা হয়েছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এই নামাজ পড়েছি। পাশাপাশি নামাজ শেষে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি।
ইমাম আফজাল হোসেন হামিদী আরও বলেন, নামাজ শেষে পুরো দেশ, বিশেষ করে রাজশাহী বিভাগ ও জেলাতে বৃষ্টির জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে।
বৃষ্টি না হলে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ও পরবর্তীতে আবারও সলাতুল ইস্তিসকা আদায় করা হতে পারে বলেও জানান জাতীয় ইামাম সমিতি রাজশাহী জেলা শাখার এই সাধারণ সম্পাদক।
এস এ
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে