editor
প্রকাশিত: 1:44 PM, December 22, 2022
খেলাধুলা ডেস্ক :: সল্ট বে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ধনী শেফদের মধ্যে অন্যতম। কাটা স্টেকের ওপর তার হাতটা সাপের মতো বাঁকিয়ে বিচিত্র ভঙ্গিতে লবন ছিটিয়ে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। তার আসল নাম অবশ্য সল্ট বে নয়। নুসরেত গোকচে তার নাম। তবে গোটা বিশ্বে তিনি ‘সল্ট বে’ নামেই পরিচিত। বিশ্বকাপ ফাইনালে লুসাইল স্টেডিয়ামে ছিলেন গোকচে। আর সেখানেই এমন এক কাণ্ড করে বসেছেন, যার ফলে রীতিমতো বিতর্কে জড়িয়ে গেছেন তিনি।
গত রোববার ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে তিনি হাজির হয়েছিলেন লুসাইল স্টেডিয়ামে। সে লড়াইয়ে ৩-৩ গোলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে জিতে নেয় আর্জেন্টিনা। এরপরই লুসাইলে শুরু হয় লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের উৎসব।
ঘটনাটা ঘটে তখনই। গ্যালারি থেকে তখনই মাঠে নেমে আসেন সল্ট বে। বিশ্বকাপটা হাতে ধরে নেন তিনি। আর তাতেই শুরু হয়ে যায় বিতর্ক। ‘বিশ্বকাপ হাতে ধরার তিনি কে?’ এই মন্তব্যও ধেয়ে আসতে থাকে তার দিকে।
সাধারণত যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হন তারাই বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারেন। এছাড়াও বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সামনে সুযোগ থাকে এই ট্রফি ছুঁয়ে দেখার। সল্ট বে দুটোর একটা ক্যাটাগরিতেও পড়েন না। মূলত সে কারণেই শুরু হয়েছে বিতর্ক।
লিওনেল মেসিও খানিকটা বিরক্তি প্রকাশ করেছিলেন গোকচের এমন আচরণে। বারে বারে তার সঙ্গে ছবি তোলার জন্য মেসিকে আবেদন করতে থাকেন গোকচে। তিনবার এমন অনুরোধের পর বিরক্ত হয়ে যান মেসি।
ডেইলি সিলেটের সময়/ ২২ ডিসেম্বর ২০২২/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,