editor
প্রকাশিত: 12:58 PM, April 20, 2023
ডিএসএস ডেস্ক :: সময়টা একদমই ভালো যাচ্ছে না চেলসির। লিগের বার বার হারার পর চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিতে হয়েছে তাদের। হারের বৃত্তে তাদের এই ঘুরপাক খাওয়া দেখে নিজের সাবেক এই দলকে চিনতেই পারছেন না ক্লাব লিজেন্ড দিদিয়ের দ্রগবা।
ক্যানেল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা আর আগের সেই ক্লাব নেই। আমি আমার ক্লাবকে চিনতে পারছি না। নতুন মালিক এসেছেন এবং নতুন দৃষ্টিভঙ্গিও নতুন। ’
মূলত চেলসির মালিকানা পরিবর্তনের পর থেকেই শুরু হয় ক্লাবটির পতন। রাশিয়ার সঙ্গে যুক্তরাজন্য সরকারের সমস্যা বাধলে নিষেধাজ্ঞা দেওয়া হয় ২০০৩ সালে ক্লাবটি কিনে নেওয়া ধনকুবের রোমান আব্রামোভিচ। ফলে নিজের ক্লাব বিক্রি করে দিতে বাধ্য হন তিনি। এরপর ৪২৫ কোটি পাউন্ডে ক্লাবটি কিনে নেন আমেরিকান বিনিয়োগকারী বোহলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল নামের একটি ফার্ম।
মালিকানা পরিবর্তনের পর থেকে ক্লাবের অভ্যন্তরেও পরিবর্তন এসেছে অনেক। প্রথমে কোচ এরপর দলবদলে একের পর এক ফুটবলার কিনেও সফলতার মুখ দেখছে না চেলসি। টমাস টুখেলকে বরখাস্ত করে শুরু হয়, এরপর আসেন গ্রাহাম পটার। তিনিও থাকতে পারেননি খুব বেশি সময়। এখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে করতে পারছেন না ভালো কিছু।
এতসব পরিবর্তন ও অনিয়মে বিরক্ত দ্রগবা। তিনি বলেন, ‘৩০ জন খেলোয়াড়ের একটি ড্রেসিং রুম পরিচালনা করা কঠিন, সেটা যেকোনো কোচই হোক না কেন। আব্রামোভিচ যুগের সঙ্গে যদি তুলনা করার চেষ্টা করি, সেখানে অনেক খেলোয়াড় ছিল, তবে পছন্দগুলো খুবই বুদ্ধিমত্তার সঙ্গে করা হয়েছিল। ’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,