editor
প্রকাশিত: 4:47 PM, April 21, 2023
ডিএসএস ডেস্ক :: এ বছর পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ। মুসলিম বিশ্বে যা জুমাতুল বিদা নামে পরিচিত।
ইসলাম ধর্মাবলম্বীরা এদিন জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করে ইবাদত-বন্দেগি করেন। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।
শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে বয়ান দেওয়া হয়। পাশাপাশি আখিরাতে মুক্তি, দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, চলমান বৈশিক সংকট থেকে মুক্তি কামনাসহ আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে দোয়া করা হয় মহান আল্লাহর কাছে।
দুপুর ১২টার আগেই পূর্ণ হয়ে যায় মসজিদের ভেতরের মূল অংশ। আজানের পর মসজিদের ওপর-নিচ মুসল্লিতে ভরে যায়।
এদিন অনেক ধর্মপ্রাণ মুসল্লি নামাজ শুরুর অনেক আগেই মসজিদে গিয়ে অবস্থান করেন। সেখানে কোরআন তেলাওয়াত, জিকির-দরুদ পাঠ করা হয়। এছাড়া অনেককে নিজের পরিবার ও মরহুম আত্মীয়-স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাতও করতে দেখা যায়।
এস এ
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে