editor
প্রকাশিত: 5:42 PM, April 27, 2023
ডিএসএস ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার দুপুরে অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে মালবাহী কনটেইনারের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শাকির জাহান বলেন, ‘মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনের (ঢাকামুখী লাইন) বেশ কিছু অংশের ক্ষতি হয়। দুর্ঘটনার পর ডাউন লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী দাড়িয়াপুরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগিগুলো উদ্ধার করার জন্য আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।’
তবে ট্রেনটি উদ্ধার করতে কত সময় লাগবে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির