editor
প্রকাশিত: 6:45 PM, April 29, 2023
ডিএসএস ডেস্ক :: এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিকে ঘিরে স্বাগতিক সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
এমনকি এরইমধ্যে ম্যাচটির সব টিকিটও নাকি বিক্রি হয়ে গেছে।
সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে আগামীকাল রোববার (৩০ এপ্রিল) গড়াবে ম্যাচটি, যা ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। প্রবাসী সমর্থকদের একটি বড় অংশ ম্যাচটি উপভোগ করতে মুখিয়ে আছেন। বাংলাদেশের আগের ম্যাচেও প্রবাসী সমর্থকরা মাঠে উপস্থিত ছিলেন।
প্রবাসীদের এই সমর্থন বাংলাদেশ দলের জন্য বড় শক্তি বলে মনে করেন হেড কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘সিঙ্গাপুরে আমরা দেশি ভাইদের সমর্থন পাচ্ছি। এটা আমাদের জন্য বড় পাওয়া। আশা করি আগামীকালও আমরা এই সমর্থন কাজে লাগিয়ে মাঠে জয় আদায় করব। ’
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। ‘ডি’ গ্রুপের দ্বৈরথের আগে বাংলাদেশ ও সিঙ্গাপুরের সংগ্রহ সমান ৩টি করে পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা (+৭)। বাংলাদেশ অবস্থান করছে দুইয়ে।
বাছাইয়ের পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে আগামীকাল জিততেই হবে। এই ম্যাচে জয় বিকল্প অন্য কিছু নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘টুর্নামেন্টে পরবর্তী পর্বে খেলতে হলে আমাদের জিততে হবে। আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব’।
‘সিঙ্গাপুর ভালো দল। তাদের একাধিক কুশলী ফুটবলার রয়েছে। আমরা অবশ্য সেদিকে দৃষ্টি দিচ্ছি না। আমরা নিজেদের নিয়েই ভাবতে চাই, মনোযোগ দিচ্ছি নিজেদের স্বাভাবিক খেলার দিকে। নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারলে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে পারবো বলে আমি আশাবাদী,’ যোগ করেন ছোটন।
কোচের সঙ্গে একমত অধিনায়ক রুমা আক্তারো। তিনি বলেন, ‘আমরা আগের ম্যাচের মতো এই ম্যাচে স্বাভাবিক খেলা খেলে জিততে চাই। সবার কাছে দোয়া চাই। ’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,