editor
প্রকাশিত: 11:51 AM, December 24, 2022
খেলাধুলা ডেস্ক :: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অনুঘটকের ভূমিকা পালন করেছেন সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পালা ঘুচিয়েছেন তিনি। তার জাদুকরী পায়ের ছোঁয়ায় তিন যুগ পর আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ।
মেসি সাধারণত বিলাসবহুল লাইফস্টাইলেই দিন কাটাতে ভালোবাসেন। পাশাপাশি তার কাছে একাধিক বিলাসবহুল গাড়ি, আভিজাত্যপূর্ণ প্রাসাদ হোটেল এবং ব্যক্তিগত বিমানও রয়েছে।
মেসির মোট সম্পত্তির পরিমাণ ৬০০ মিলিয়ন ডলার। সূত্রের খবর অনুযায়ী, মেসি প্রতিদিন প্রায় ১,০৫,০০০ ডলার উপার্জন করেন। আর্জেন্টিনায় এমন একটি জায়গায় মেসি তার বাড়ি বানিয়েছেন, যার ওপর দিকে কোনো বিমান চলাচল করতে পারে না।
এছাড়া মেসির সংগ্রহে রয়েছে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন এক্সএস ম্যাক্স। মেসির আইফোনের পেছনে তার নামসহ জার্সি নম্বর ‘১০’ এবং স্ত্রীসহ সন্তানদের নাম খোদাই করা রয়েছে। শুধু তা-ই নয়, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল এবং এফসি বার্সেলোনা দলের লোগোও রয়েছে আইফোনটিতে।
মেসির জন্য সোনায় মোড়ানো আইফোনটি তৈরি করেছে যুক্তরাজ্যের আইডিজাইন গোল্ড। ২০১৯ সালে তৈরির সময় আইফোনটির দাম ছিল ২১ হাজার মার্কিন ডলার।
ডেইলি সিলেটের সময়/ ২৪ ডিসেম্বর ২০২২/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,