editor
প্রকাশিত: 10:38 AM, May 3, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ জাফরুল হোসেন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ মে) দিবাগত রাতে এসআই গোপেশ চন্দ্র দাস ও এএসআই জিতু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম বর্ণির সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভাঙ্গাব্রীজ নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, বর্ণি কান্দিবাড়ী গ্রামের নিজাম উদ্দিন ছেলে জাফরুল হোসেনের কাছ থেকে ডাকাতি করার সরঞ্জাম ১টি ছুরি, ১টি মোটা রশি, ২টি রামদা, জিআই পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরণের ১টি কোড়াল জব্দ করা হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক বলেন, জেলার অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলায় সংঘটিত সঙ্গবদ্ধ অপরাধ, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, খুন, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে জেলা পুলিশ সিলেট সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগী পলাতক ৬ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ কে আসামি করে একটি ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির