editor
প্রকাশিত: 5:16 PM, May 3, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্যামলী পরিবহনের বাস চাপায় আব্দুর রহমান কালা মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পশ্চিম নছরতপুর গ্রামের বাসিন্দা ও পল্লী বিদ্যুৎ এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন জানান,- সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহণের বাস নছরতপুর এলাকায় পৌঁছমাত্রই অপর আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান কালা মিয়া নিহত হন। শ্যামলী পরিবহণের ওই বাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মাধবপুরের হোটেল আল-আমিনের সামনে বাসকে আটক করা হয়।
ওসি আরও জানান, স্থানীয় জনসাধারণ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন স্থানীয় চেয়ারম্যানকে সাথে নিয়ে সবাইকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। জানান পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির