editor
প্রকাশিত: 9:37 PM, May 3, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে চিলাই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত আনুমানিক ৪০ হাজার ঘনফুট বালুর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনের পর জব্দ করে ভ্যাটসহ ২ লক্ষ ৩ হাজার টাকায় নিলামে বিক্রি করে দিলেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
এর আগে সোমবার (১ মে) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে চলা চিলাই নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। পরের দিন মঙ্গলবার দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদ প্রকাশের পর বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। এসময় বালু উত্তোলনের মেশিন বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
জানা যায়, বালু জব্দ করে নিলামে বিক্রিকৃত টাকা সরকারি কোষাগারের নির্ধারিত কোডে জমা দেওয়া হবে।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির