editor
প্রকাশিত: 5:50 PM, May 4, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে সবজি বাগানের ভেতরে গাঁজার চাষ করতেন এক গাঁজা চাষি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে শেষ রক্ষা হলো না তার। এবার ধরা পড়লেন সেই চাষি গাঁজার গাছসহ পুলিশের হাতে। তাঁর নাম মিজান পাগলা (৬০)।
গ্রেফতারকৃত মো.মিজানুর রহমান মিজান পাগলা (৬০)। তিনি গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর (ঢালার পাড়) মৃত ওহাব আলীর ছেলে। বৃহস্পতিবার (৪ মে) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৩ মে) রাতে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামে অভিযান চালায় পুলিশ।
এ সময় মো. মিজানুর রহমান মিজান পাগলা (৬০) নামে এক বৃদ্ধের বাড়ির উঠানের পূর্ব পাশে সবজি বাগান থেকে ৬টি গাঁজার গাছ উদ্ধার ও তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল। তিনি জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৬(০৫)২৩, তারিখ- ০৪/০৫/২৩ ইং।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির