editor
প্রকাশিত: 5:58 PM, May 4, 2023
ডিএসএস ডেস্ক :: দিন যত গড়াচ্ছে গোলমুখে আর্লিং হলান্ড আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন। ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামবেন তিনি, আর গোল করবেন না, তা যেন ভাবাই যায় না। গতকালও একই ধারাবাহিকতা বজায় রেখেছেন নরওয়ের এই ফরোয়ার্ড। গোল করে গড়েছেন রেকর্ড। জিতেছে দলও।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সিটি। প্রথমার্ধে কোনো গোল না পাওয়া দলটিকে বিরতির পর এগিয়ে নেন নাথান আকে। এরপর ব্যবধান দ্বিগুণ করে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন হলান্ড। শেষদিকে গোলের দেখা পান ফিল ফোডেনও।
এই নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা সিটি ৭৯ পয়েন্ট নিয়ে আবারও টেবিলের শীর্ষে উঠে গেল। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বজায় রাখার পাশাপাশি আক্রমণ চালাতে থাকে সিটি। ২৪তম এগিয়ে যেতে পারত তারা। তবে হলান্ডের হেড লক্ষ্যে থাকেনি। ৩০তম মিনিটে জ্যাক গ্রিলিশের শট বারে লেগে ফিরে আসে। দুই মিনিট পর একই কারণে বল জালে পাঠানে পারেননি রদ্রি। গোলশূণ্য ব্যবধানে থেকে বিরতিতে যায় তারা।
বিরতির পর গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিটিকে। পাঁচ মিনিটের মাথায় রিয়াদ মাহরেজের ফ্রিকিক থেকে নেওয়া শট ফাঁকায় পেয়ে বল জালে পাঠান নাথান আকে। ৭০তম মিনিটে ব্যবধান বাড়ান হলান্ড। গ্রিলিশের দেওয়া পাস ধরে বক্স থেকে জাল খুঁজে নেন তিনি। প্রিমিয়ার লিগে এই নিয়ে ৩১ ম্যাচে ৩৫ গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন নরওয়ের এই তারকা।
৮৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ফিল ফোডেন। কর্ণার থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে বুলেট গতির শটে জালে পাঠান তিনি। এই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় সিটির। একইসাথে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের খুব কাছেও অবস্থান করছে দলটি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,