editor
প্রকাশিত: 11:08 AM, May 6, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের এক তরুণী পূর্ব লন্ডনে খুন হয়েছেন। পূর্ব লন্ডনের পুলিশ বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানায়নি।
সুমা বেগম (২৪) নামে ওই তরুণী পূর্ব লন্ডনে বসবাস করতেন। গত ৩০ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার নাম ও ছবি প্রকাশ করেছে। হত্যার সন্দেহে পুলিশ ৪৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করলেও তার সঙ্গে সুমা বেগমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেনি।
নিহত তরুণীর স্বজনরা জানান, চার বছর আগে উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত ঠাকুর মিয়ার মেয়ে সুমা বেগম এর বিয়ে হয় লন্ডন প্রবাসী তালতো ভাইয়ের সঙ্গে। তাদের দুই সন্তান রয়েছে। স্বামী ও সন্তানদের নিয়ে তিনি পূর্ব লন্ডনের একটি তৃতীয় তলা বাসায় বসবাস করতেন। ৩০ এপ্রিল থেকে তিনি নিখোঁজ হন। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ওই তরুণী হত্যাকাণ্ডের শিকার হন বলে নিশ্চিত হয়।
পূর্ব লন্ডনের বাসিন্দা বাঙালি কমিউনিটির জনপ্রিয় টেলিভিশন রানার টিভির সাংবাদিক আ স ম মাসুম জানান, জগন্নাথপুরের মেয়ে সুমা বেগম হত্যার ঘটনা পুলিশ নিশ্চিত করলেও তার মরদেহে উদ্ধারের বিষয়টি এখনো নিশ্চিত করেনি। টেমস নদীর আশপাশের স্থানীয় কাউন্সিলের ময়লা ফেলার বিনকে ঘিরে তদন্ত চলছে।
দেশে থাকা তরুণীর ভাই আবু সালেহ বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করছে।তাদের কাছ থেকে তথ্য না পেয়ে কিছু বলা যাবে না।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির