editor
প্রকাশিত: 11:32 AM, May 6, 2023
ডিএসএস ডেস্ক :: আরও একবার হাসলো বাবর আজমের ব্যাট। সেই সঙ্গে গড়লেন নতুন রেকর্ডও। তার দল পাকিস্তানও পেল দারুণ জয়। এই জয় তাদের তুলে আনলো ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে।
করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ১০২ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে আছে বাবরবাহিনী। সিরিজের আরও এক ম্যাচ বাকি আছে। অর্থাৎ ধবলধোলাই করার সুযোগ আছে পাকিস্তানের সামনে। তবে তার আগেই ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে দলটি।
কিউইদের বিপক্ষে সিরিজের আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের পঞ্চম স্থানে ছিল পাকিস্তান। এরপর সিরিজের প্রথম দুই ম্যাচে তারা পাহাড়সম লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছে। তৃতীয় ম্যাচে ২৬ রানের জয়ে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসে পাকিস্তান। তাদের সামনে ছিল কেবল ভারত ও অস্ট্রেলিয়া। এই দুই দলের রেটিং পয়েন্ট সমান ১১৩ করে। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
গতকাল শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাবর আজমের ১৮তম সেঞ্চুরিতে ভর করে কিউইদের সামনে ৩৩৪ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। বাবর নিজে দ্রুততম সময়ে ৫ হাজার ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েন। এই মাইলফলক পেরোতে তার লেগেছে ৯৬ ইনিংস। এর আগে রেকর্ডটির মালিক ছিলেন হাশিম আমলা। সাবেক প্রোটিয়া ওপেনার ১০১ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছান।
এদিকে র্যাংকিংয়ের শীর্ষে উঠলেও অবস্থান ধরে রাখতে হলে সিরিজের শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানকে। আগামীকাল রোববার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ মাঠে গড়াবে। শেষ ম্যাচটি হারলে আবারও র্যাংকিংয়ের তিনে নেমে যাবে পাকিস্তান। আর তাতে ফের শীর্ষে উঠবে অস্ট্রেলিয়া। তবে শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও শীর্ষেই থাকবে পাকিস্তান।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,